ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দুদেশের মাঝে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ জুলাই) মিশিগানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে কাজ করার জন্য তার হাতে যথেষ্ট সময় রয়েছে। ইতিবাচক কিছু ঘটার ভালো সম্ভাবনা আছে।
এ সময় ট্রাম্প জানান, ইরানকে সহায়তার জন্য রাশিয়া স্যাটেলাইট চিত্র দিচ্ছে কি না, সে বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আমি পুতিনকে জিজ্ঞাসা করব। যদি কিছু না হয়, তাহলে আমরা দুই দিন আগে যা করছিলাম, সেখানেই ফিরে যাব।
টানা ১৩ রাতের মার্কিন হামলার পর তিন দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো হামলা না হওয়ায় কূটনৈতিক আলোচনার একটি সীমিত সুযোগ তৈরি হয়েছে। তবে এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছিল।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতারাই বৈঠকের অনুরোধ জানিয়েছেন। তবে তেহরান এ দাবি অস্বীকার করেছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন