বাংলার সাহিত্যাকাশে
উঠেছিল এক রবি,
তাঁর আলোকের স্নিগ্ধ ছোঁয়ায়
আলোকিত হল সবই।
তাঁর লেখনির নিপুণ ছোঁয়ায়
মাটি হয়ে গেল সোনা,
কি নিঁখুত তালে, সুরে, ছন্দে
করেছেন গান রচনা।
গান, কবিতা, উপন্যাসে
হৃদয়ের কথা বলেছেন,
ছোটগল্পের জনক তিনি
স্বমহিমায় লিখেছেন।
কি বিশাল তাঁর সৃষ্টি সম্ভার
কি উদার তাঁর বাণী!
আজও চলমান সৃষ্টিতে ভরা
সোনার সে তরীখানি।
যত দিন রবে চন্দ্র, সূর্য
গ্রহ,তারা ঐ গগনে,
তত দিন রবে সৃষ্টি তোমার
বাঙালির স্মৃতি -মননে।
এমন অসীম সৃষ্টি তাঁর
দেখে মনে জাগে বিস্ময়!
গীতাঞ্জলির গীতি ও কাব্য
রবে চিরকাল অক্ষয়।
আজকে তোমার জন্মদিনে
প্রণাম লও আমার,
বাংলার বুকে এসো কবিগুরু
এসো তুমি ফিরে বার বার।
কবি: লেখক ও সাংবাদিক, চট্টগ্রাম



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন