রবিবার, ১৪ জুন ২০২৬

শিরোনাম

গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

রবিবার, জুন ১৪, ২০২৬

প্রিন্ট করুন

গণমাধ্যম খাতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গড়ে উঠছে, যা তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়ে তুলেছে।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে, যা গণতন্ত্র ও সাংবাদিকতার মানের জন্য উদ্বেগজনক। তিনি আরো বলেন, দলীয় স্বার্থে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। শুধু জুলাই সনদ নয়, সরকারের উচিত গণভোটের রায়ও বাস্তবায়ন করা।

সোশ্যাল মিডিয়ায় নীতিবহির্ভূত কনটেন্ট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও নীতিমালা থাকা জরুরি।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে গণমাধ্যমকে সীমিত করা হচ্ছে। দলীয় লোক নিয়োগের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন