দীর্ঘ ৬০ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এর আগে বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন। গ্রুপ পর্বের সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের আসরে আর দেখা হয়নি দুই দলের।
এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে তারা। ফলে বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথের এটি হতে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়। আগের সাক্ষাতে জয়ী হওয়ায় বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে দুই দল। সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয়। অন্যদিকে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ফলে ১৯৬৬ সালের পর ৬০ বছর অপেক্ষা শেষে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে ফুটবলের দুই পরশক্তির। প্রথম সাক্ষাতে গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার জয় থাকলেও এবার লড়াইটা আরও বড়, বিশ্বকাপের শিরোপার জন্য।
বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান তাই বেশ একপেশে। এক ম্যাচে আর্জেন্টিনার জয়, স্পেনের জয় নেই, ড্রও নেই। তবে ২০২৬ সালের ফাইনালে পুরোনো পরিসংখ্যান নয়, নতুন ইতিহাসই লিখতে চাইবে দুই দল। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ৮ম বারের মতো খেলবে মেসি- মার্টিনেজরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। এখন দেখার অপেক্ষা কে হবে বিশ্বচ্যাম্পিয়ন- স্পেন নাকি আর্জেন্টিনা।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন