ইরানের সঙ্গে বৈঠকের আগে পাকিস্তানের ইসলামাদে কমপক্ষে দুইটি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে, এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। রোববার রাতে বিমান দুটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে পাকিস্তানের একাধিক সূত্র জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই প্রতিনিধিরা সেখানে পৌঁছান। বিমানগুলো ইসলামাবাদে অবতরণের পর প্রতিনিধিরা একটি পাঁচতারকা হোটেলে যান বলে অন্তত তিনটি সূত্র নিশ্চিত করেছে।
একটি ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যের বরাতে জিও নিউজ জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ। বড় আকারের মার্কিন বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার ১১১ বিমানগুলো সরঞ্জাম বহন করে নূর খান এয়ারবেসে অবতরণ করেছে।
ফ্লাইট ডাটার তথ্য অনুযায়ী, ১৯ এপ্রিল তিনটি বিমান ভিন্ন ভিন্ন সময়ে পৌঁছায়—প্রথমটি স্থানীয় সময় সকাল ৮:৩০টায়, দ্বিতীয়টি ১১:০৩টায় এবং তৃতীয়টি দুপুর ২:৪০টায়। আরও একটি বিমান পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মার্কিন প্রতিনিধিদলের আগমনের সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করে লকডাউন জারি করে। এতে জোরালোভাবে ধারণা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্য যাত্রা শুরু করেছে মার্কিন প্রতিনিধি দল।
আনাদলু এজেন্সি জানিয়েছে, ১১ ও ১২ এপ্রিল প্রথম দফার বৈঠক যেই পাঁচতারকা হোটেলে হয়েছিল, সেই হোটেলের দিকে যাওয়ার সব সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকও সেখানেই হবে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন