মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শিরোনাম

ভাগ্যের চাকা ঘোরাতে গিয়েছিলেন কিরগিজস্তানে, ১৮০ বাংলাদেশি ফিরছেন শূন্য হাতে

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন
বিমানের আন্তর্জাতিক পাঁচ রুটে ফ্লাইট স্থগিত 1604380635 featured images 1

সিএন প্রতিবেদন: ভালো বেতনের চাকরির লোভে দেশ ছেড়ে গিয়েছিলেন কিরগিজস্তানে। কেউ ইউরোপ যাওয়ার আশায়, কেউবা গার্মেন্টসসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় বেতনের প্রলোভনে। কিন্তু বাস্তবে সেখানে গিয়ে স্বপ্ন ভেঙে গেছে তাঁদের। প্রতারণার শিকার হয়ে শূন্য হাতে দেশে ফিরছেন ১৮০ বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার রাতে তাঁদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরতে যাচ্ছেন তারা। ফেরত আসা শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসীকল্যাণ ডেস্ক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাচারকারীদের বানানো চটকদার ভিডিও ও বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই দালালের খপ্পরে পড়েন। উজবেকিস্তান হয়ে কিরগিজস্তানে পৌঁছালেও সেখানে গিয়েই তাঁরা বুঝতে পারেন, প্রতিশ্রুত চাকরি ও সুযোগ সবই ভাঁওতা।

এর আগেও একই ধরনের প্রতারণার মাধ্যমে পাচারকারী চক্র বহু বাংলাদেশিকে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বিপাকে ফেলেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন