মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে অংশ নিতে শ্রমজীবী মানুষসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের মজুরি কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনো বহাল রয়েছে এসব দাবি আদায়ের শ্রমিক দল আন্দোলন চালিয়ে যাবে।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আরো উদ্যোগ প্রয়োজন। দলের নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।
নজরুল ইসলাম খান দাবি করে বলেন, ইতোমধ্যে কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ঋণ মওকুফের বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ ও শ্রমিকদের জন্য সহায়ক হয়েছে। তবে আরও কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে বলেন তিনি।
শ্রমজীবী মানুষকে উৎপাদক প্রাণী উল্লেখ করে তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকদের অবদান রয়েছে এবং তারা সহানুভূতির নয় বরং সম্মানের দাবিদার।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন