মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে দুইজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৫ মে) দুপুর দুইটার দিকে মেরিল্যান্ডের অ্যানাপোলিসের সোমারভিল রোডের একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
অ্যান আরুন্ডেল কাউন্টি পুলিশ লেফটেন্যান্ট জ্যাকলিন ডেভিস জানান, এক বন্দুকধারী হঠাৎ এক নারী ও এক পুরুষের ওপর সরাসরি গুলি চালায়। তারা ঘটনাস্থলেই মারা যান। পরপরই বন্দুকধারী নিজের ওপর গুলি চালায়।
তিনি বলেন, ‘এটি কোন আকস্মিক ঘটনা নয়, এটি পরিকল্পতি ঘটনা। তারা আগে থেকে একে অপরকে চিনতেন বলে মনে হচ্ছে।’
এর আগে বুধবার (৩ মে) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন নিহত হন।
এর আগে রোববার (৩০ এপ্রিল) ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের ক্যাল অ্যান্ডারসন পার্কে বন্দুক হামলায় দুইজন নিহত ও আরেকজন মারাত্মকভাবে আহত হন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন