চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম চৌধুরী।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. মোহাম্মদ আলম চৌধুরীকে এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম চৌধুরী বলেন, ‘গত ৫ মে আমাকে আগামী এক বছরের জন্য এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৬ মে দায়িত্ব গ্রহণ করেছি। হলের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রাখতে কাজ করব।’
এর আগে, একই দিনে এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন