শনিবার, ০২ মে ২০২৬

শিরোনাম

রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করতে হবে

মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে, তা প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

সোমবার (১১ এপ্রিল) বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. মনিরুজ্জামান মনির এ দাবি জানান।

তিনি বলেন, ‘সাবেক সিনিয়র সচিব লেজিসলেটিভ ও পার্লামেন্টারী এ্যফেয়ার্স মো. শহিদুল হক রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের কাছে আজ বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়া হস্তান্তর করেছেন। বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত খসড়া আইনে কি আছে; তা চূড়ান্ত অনুমোদনের আগে সকলের উদ্দেশ্যে প্রকাশ করতে হবে। আইনে কি আছে, সেগুলো রেলওয়ের সব কর্মচারীর জানার অধিকার রয়েছে। খসড়া আইনটি বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে যথাযথ কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন।’

মনিরুজ্জামান মনির আরো বলেন, ‘রেলওয়ের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন প্রস্তুতের আগে রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের উচ্চ পদস্থ সব কর্মকর্তা রেলওয়ের সব ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে কিনা; তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। আমরা মনে করি, এ রকম একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের আগে অবশ্যই সকলের সাথে আলোচনা করেই খসড়া প্রস্তুত করা প্রয়োজন।’

তিনি বাংলাদেশ রেলওয়ের নতুন আইন চূড়ান্ত করার আগে রেলওয়ের উচ্চ পদস্থ সব কর্মকর্তা, রেলওয়ের সব ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে খসড়া আইনটির কপি পাঠানো ও প্রকাশের দাবি জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন