মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শিরোনাম

সাংবাদিক পরিচয়ে ‘গোপন তৎপরতা’, তেহরানে আটক ২

মঙ্গলবার, মে ১৯, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের রাজধানী তেহরান থেকে দুই ‘অনুপ্রবেশকারীকে’ আটক করেছে দেশটির পুলিশ। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আটক ব্যক্তিরা সাংবাদিক পরিচয়ে গোপনে কাজ করছিল।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, তারা গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করে ইরানবিরোধী নেটওয়ার্কে পাঠানোর চেষ্টা করছিল।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, বিদেশে যোগাযোগের জন্য তারা স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করত। অভিযানের সময় একটি স্টারলিংক রিসিভারও জব্দ করা হয়েছে।

ইরানের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্য সদস্য ও সহায়তাকারীদের শনাক্ত করতে প্রযুক্তিগত ও গোয়েন্দা তদন্ত চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক সময়ে একাধিকবার বিদেশি গোয়েন্দা তৎপরতা ও নাশকতার আশঙ্কার কথা জানিয়েছে। এসময় জড়িত অনেক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন