মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শিরোনাম

গাজাগামী ফ্লোটিলায় ইসরাইলি অভিযানে বাংলাদেশের যৌথ নিন্দা

মঙ্গলবার, মে ১৯, ২০২৬

প্রিন্ট করুন

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলের অভিযানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দখলদারদের হাতে ফ্লোটিলার কর্মীদের আটকের ঘটনায় যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও আছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ।

জর্ডান জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আটক সব কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ মানবিক সহায়তা উদ্যোগের বিরুদ্ধে বারবার হামলা আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইসরাইলের অবজ্ঞার প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ এই যৌথ অবস্থান নিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন