রবিবার, ৩১ মে ২০২৬

শিরোনাম

২৩-২৫ সেপ্টেম্বর পটিয়ায় মূকাভিনয়ের আবাসিক ক্যাম্প ‘মাইম আর্টিস্টস রেসিডেন্সি’

বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১

প্রিন্ট করুন
মাইম আর্টিস্টস রেসিডেন্সি 1

পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বিটা কালচার এন্ড কমিউনিকেশন ট্রাস্টে সম্পূর্ণ আবাসিক ব্যবস্থায় ‘মাইম আর্টিস্টস রেসিডেন্সি’ ২৩-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ধরণের ক্যাম্প মূকাভিনয়ের জন্য একটি নতুন ধারণা এবং প্যান্টোমাইম মুভমেন্ট প্রথম বারের মত এমন একটি আয়োজন করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল নয়টায় রেসিডেন্সি উদ্বোধন হবে। প্রধান অতিথি থাকবেন দেশের আধুনিক থিয়েটারের অন্যতম স্বপ্নদ্রষ্টা, নাট্যকার, নির্দেশক ও কবি শিশির দত্ত। বিশেষ অতিথি থাকবেন প্রতিবিধানমূলক নাট্যগবেষক ও শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এবং গণ সংগীত শিল্পী ও সংগঠক ইন্দ্রানী সোমা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন প্যান্টোমাইম মুভমেন্টের সাধারন সম্পাদক ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহসভাপতি সোলেমান মেহেদী।

রেসিডেন্সিতে বিভিন্ন বিষয়ে সমাজ চিন্তক এবং প্রগতিশীল সমাজ কর্মী আমির আব্বাস তাপু, চিত্র শিল্পী, ফ্যাশন কনসাল্টেন্ট ও শিক্ষক তামিমা সুলতানা, মূকাভিনয় শিল্পী আসবাবীর রাফসান এবং ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট থেকে পোস্ট গ্রাজুয়েশন সস্পন্নকারী মূকাভিনয় শিল্পী ও সংগঠক রিজোয়ান রাজন প্রশিক্ষণ প্রদান এবং অভিজ্ঞতা বিনিময় করবেন।

রেসিডেন্সি পরিচালক রিজোয়ান রাজন বলেন, ‘মূকাভিনয়ের সঠিক শিক্ষা পদ্ধতির অভাব ও বিভ্রান্তমূলক তত্ত্ব ও তথ্যে শিল্পটি ঠিক পরিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক হয়ে ওঠতে পারেনি। এ ধরণের আয়োজন এই ভুল ও অশিক্ষা থেকে পরিত্রাণের উপায় নির্দেশ করবে এবং সুষ্ঠ মূকাভিনয় শিল্পের বিকাশ লাভে সহায়তা করবে।
১২ জন নাটক ও মূকাভিনয় কর্মী এ রেসিডেন্সিতে অংশগ্রহণ করছেন। রেসিডেন্সির শেষ দিন ২৫ সেপ্টেম্বর সন্ধা সাতটায় বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সহযোগিতায় সিআরবিতে পরিবেশ সচেতনতা বিষয়ে একটি প্রতিবাদী মূকাভিনয় প্রদর্শনীর মাধ্যমে এ আয়োজন শেষ হবে। আয়োজকদের পক্ষ থেকে উম্মুক্ত এ প্রদর্শনীতে উপস্থিত থেকে সিআরবি রক্ষায় সকলকে সংহতি প্রকাশের আহ্বান জানানো যাচ্ছে।’

প্রেস বার্তা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন