শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ভোটের প্রস্তুতি এগোচ্ছে, রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন

রবিবার, জুন ১৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন সিইসি। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

তিনি জানান, লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন