শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ভারতের ভিসা মিলছে কম, চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে ঝুঁকছে বাংলাদেশিরা

সোমবার, জুলাই ১৪, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ঢাকা থেকে মাত্র সোয়া দুই ঘণ্টার ফ্লাইট দূরত্বে চীনের ইউনান প্রদেশের কুনমিং এখন বাংলাদেশের রোগীদের কাছে চিকিৎসার নতুন গন্তব্য হয়ে উঠছে। উন্নত প্রযুক্তি, মানসম্মত চিকিৎসা এবং তুলনামূলক সাশ্রয়ী খরচের কারণে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিকল্প হিসেবে অনেকেই চীনকে বিবেচনা করছেন—বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও নিউরো সংক্রান্ত জটিল রোগের ক্ষেত্রে।

চীন সরকারও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কুনমিংয়ের স্বাস্থ্যসেবা আরও প্রসারিত করার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশি চিকিৎসক ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুনমিংয়ে চিকিৎসা খরচ অনেক ক্ষেত্রেই ভারতের তুলনায় কম এবং সেবার মান ভালো।

তবে এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভাষা। এছাড়া আবাসন, খাবার, সরকারি হাসপাতালে সিরিয়াল পেতে অপেক্ষা, অনলাইন যোগাযোগ এবং যাতায়াতে ব্যয়ও কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোতে দক্ষ দোভাষী (ইন্টারপ্রেটার) নিয়োগ এবং অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা গেলে কুনমিং বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হয়ে উঠতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন