বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদের তথ্য প্রকাশ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬

প্রিন্ট করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলমের সম্পদ বিবরণীও রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মাহফুজ আলমের সম্পদের মধ্যে ছিল ৪ লাখ টাকার আর্থিক ও অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদ ছিল ২০ হাজার।

২০২৪ থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের বিবরণ ১২ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা দেখানো হয়েছে। অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ দেখানো হয়েছে আগের মতো ২০ হাজার টাকা।

উপদেষ্টা থাকাকালীন দেশের বাইরে তার কোনো সম্পদ নেই। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১২ লাখ ৭৬ হাজার ৮৭৯ টাকা।

সম্পদ বিবরণীতে কোনো মন্তব্য করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন