বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শিরোনাম

ফের ১ জুলাই থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু

বুধবার, মার্চ ১১, ২০২৬

প্রিন্ট করুন

স্থগিত থাকা ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট আবার চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে এই রুটে আবার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রুটটি পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

রুটটি চালু হলে ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে, যা প্রবাসী যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটের সুনির্দিষ্ট সময়সূচি, সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি এবং টিকিট সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন