রবিবার, ১৭ মে ২০২৬

শিরোনাম

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের

রবিবার, মে ১৭, ২০২৬

প্রিন্ট করুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালে হামে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন