বর্তমানে সরকারের প্রতি মানুষের আস্থা ‘তলানিতে’ পৌঁছেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে।
আজ রবিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘মানুষ বলছে— এই সরকারের অনেক গুণ।
চার মাসে মেঘনা উপজেলায় চার খুন। একটা উপজেলায় চার মাসে যদি এত খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনো অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে উনার মন্ত্রণালয় নিয়ে উনার কোনো চিন্তা নাই।’
অনুষ্ঠানে এমপি হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১০০ নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন