স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন করা হচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।’
স্বরাষ্ট্রমমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জন্য প্রতিষ্ঠান দায়ী না। ফ্যাসিবাদের সময় কিছু কর্মকর্তা এবং র্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল৷’
স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, র্যাবের জন্য নতুন আইন হবে, এই নতুন আইনে র্যাব পরিচালিত হবে। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন