বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিরোনাম

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ১৫

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে কাজ করার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে বাহরাইন। তেহরান বাহরাইন ও প্রতিবেশী কুয়েতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারের ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন এই ইরানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান বাহরাইনের বিরুদ্ধে হামলা শুরু করার পর দেশটিতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত তেহরানের সঙ্গে সহযোগিতার অভিযোগে কয়েক ডজন মানুষকে আটক করেছে কর্তৃপক্ষ।

গত মাসে বাহরাইনের একটি আদালত আইআরজিসির সহযোগিতায় ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

এ ছাড়া এপ্রিল মাসে ইরানের হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করা হয়।

বাহরাইনে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া জনগোষ্ঠী রয়েছে। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করে আসছেন। তবে সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করে এবং বারবার দাবি করে যে, বাহরাইনে অস্থিরতা সৃষ্টিতে ইরান ভূমিকা রাখছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন