মধ্যপ্রাচ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরাইলের প্রায় ২০৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ইসরাইল ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে।
ইসরাইল ব্যাংকের তথ্যানুসারে, এ পর্যন্ত সরকারের মোট ব্যয় ১১৮ বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে রয়েছে প্রায় ৭১.২ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয়, ৯.৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ১৬.৭ বিলিয়ন ডলার বেসামরিক খরচ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রায় ২৬ বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।
এদিকে যুদ্ধের কারণে ইসরাইলের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। উৎপাদন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১.৯ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের শেষ নাগাদ ৫৮.৬ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল, যা পরে লেবানন, সিরিয়া এবং আঞ্চলিক উত্তেজনার মাধ্যমে আরও বিস্তৃত সংঘাতে রূপ নেয়। এই দীর্ঘমেয়াদি সংঘাত শুধু সামরিক নয়, ইসরেই অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সামরিক সহায়তার ওপরও গভীর প্রভাব ফেলেছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন