রবিবার, ০৯ আগষ্ট ২০২৬

শিরোনাম

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকেই বেছে নিল বিএনপি

রবিবার, আগস্ট ৯, ২০২৬

প্রিন্ট করুন

সব হিসেবের সমীকরণ মিললে আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। যিনি হবেন দেশের ২৩ তম রাষ্ট্রপতি। তবে সব মহলে এখন আলোচনা— কে হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন রাষ্ট্রপতি হয়ে।

রাষ্ট্রপতির পদ থেকে গেল ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপরই বিএনপির কয়েকজন নেতাসহ বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসছে। বিষয়টি আলোচিত হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামেও। বের হয়ে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তবে একাধিক সূত্র বলছে, এরই মধ্যে রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে চূড়ান্ত করেছে বিএনপি। সব তথ্য-উপাত্ত নিয়ে তাকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। বাকি শুধুই আনুষ্ঠানিকতা। বর্তমান সংসদে বিএনপির দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে। আর রাষ্ট্রপতি পদে ভোট লাগবে ১৭৫টি। কাজেই বিএনপি কাউকে মনোনয়ন দিলে সেই ব্যক্তিই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন তা আর অংক কষে বের করার প্রয়োজন নাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন