ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ‘অবৈধ উপস্থিতি’ বন্ধ করতে বলেছে জাতিসংঘ। সংস্থাটি দখলদার দেশটিকে আহ্বান জানিয়ে বলেছে, সব ইসরাইলি বসতি স্থাপনকারীকে সেখান থেকে সরিয়ে নিতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার পর এ আহ্বান জানায় ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, আল-মুঘাইয়িরে বসতি স্থাপনকারী ও ইসরাইলি রাষ্ট্রীয় বাহিনীর সহিংসতার কারণে ওই এলাকার ফিলিস্তিনিরা ‘সম্পূর্ণ বাস্তুচ্যুত’ হয়েছে।
সংস্থাটি আরও বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলকে তার দায়িত্ব পালন করতে হবে।
বিভিন্ন ইসরাইলি বসতি স্থাপনকারীদের আউটপোস্ট দিয়ে ঘেরা আল-মুঘাইয়ির দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার জন্য বসতি স্থাপনকারী ও রাষ্ট্রীয় বাহিনীর ধারাবাহিক তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে আছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু ২০২৬ সালেই আল-মুঘাইয়িরে বসতি স্থাপনকারীদের ৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এতে বহু ফিলিস্তিনি নাগরিক হতাহত হয়েছেন।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন