মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা খুঁজতে বয়স্ক বানর নিয়ে গবেষণা চালাচ্ছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র রয়েছে বলে আলোচনা চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, মিখাইল কোভালচুকের নেতৃত্বে রাশিয়ার কুরচাটভ ইনস্টিটিউটে সাত হাজারের বেশি বানর নিয়ে গবেষণা চলছে। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করে বার্ধক্যের জৈবিক কারণ অনুসন্ধান করছেন বিজ্ঞানীরা।
২০২৫ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলাপকালে পুতিন মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলেন। এদিকে দীর্ঘায়ু প্রযুক্তি, জিন থেরাপি ও অঙ্গ তৈরির গবেষণায় ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা করেছে রাশিয়া। তবে এসব গবেষণার মাধ্যমে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন