শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিরোনাম

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলা থেকে বিরত ট্রাম্প

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইরানের বিরুদ্ধে চলমান চাপ অব্যাহত রাখার পক্ষে। তবে তারা আপাতত বড় ধরনের সামরিক হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প বলেন, মিত্র দেশগুলোর অনুরোধ না থাকলে তিনি ইরানে আরও হামলা চালাতেন। প্রয়োজনে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করা সম্ভব বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ইরানের সঙ্গে সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে স্বীকার করেন ট্রাম্প। তিনি দাবি করেন, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন