বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

প্রিন্ট করুন

ইরানে নতুন করে সামরিক হামলা না চালাতে ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।

বুধবার (১১ নভেম্বর) পাঠানো এক চিঠিতে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকা উচিত। এতে ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান আইয়াল জামিরের মধ্যে মতবিরোধের খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন