ভারতের পশ্চিমবঙ্গে ১২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর পুলিশের গুলিতে এ নিয়ে চার অভিযুক্তের মৃত্যু হলো।
পুলিশ জানায়, গত চার দিন ধরে দিলীপকে খুঁজছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গ-বিহার সীমান্তবর্তী পারাপুকুর এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এ সময় দিলীপ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি পুলিশের গাড়িতে লাগলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের অভিযোগ, গত ৩ নভেম্বর ১২ বছর বয়সী ওই কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে কুলিক নদীর পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে দিলীপের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। পুলিশের দাবি, নদী দেখানোর কথা বলে ভাতিজিকে জঙ্গলে নিয়ে গিয়ে এ অপরাধ করেন তিনি।
এর আগে পশ্চিমবঙ্গে একই ধরনের পৃথক ঘটনায় আরও তিন অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হন। সর্বশেষ ঘটনা নিয়ে রাজ্যজুড়ে আলোচনা তৈরি হয়েছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন