সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইসরাইলের পরমাণু অস্ত্রের গোপন তথ্য ফাঁস, ৬৬ বছর ধরে ‘কাপড়ের কারখানা’র আড়ালে কর্মসূচি

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

প্রিন্ট করুন

দীর্ঘ ৬৬ বছর ধরে ‘কাপড়ের কারখানা’র আড়ালে পরমাণু অস্ত্র কর্মসূচি গোপন রেখেছে ইসরাইল। ১৯৬০ সালের দিকে নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা পরমাণু কেন্দ্রকে পোশাক কারখানা হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। পরে মার্কিন গোয়েন্দারা এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন।

ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, দেশটির হাতে প্রায় ৯০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে এ বিষয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।

সম্প্রতি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবের পরমাণু কর্মসূচির সম্ভাবনায় ইসরাইলের গোপন পরমাণু নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন আইনপ্রণেতারাও এ বিষয়ে স্বচ্ছতা দাবি করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, বিশ্বের অধিকাংশ দেশ মনে করে ইসরাইলের পরমাণু অস্ত্র রয়েছে। তবে দুই দেশই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করা থেকে বিরত রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই গোপনীয়তা ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন