মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শিরোনাম

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের উত্থাপিত সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান।

পোস্টে মোহসেন রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। ওয়াশিংটনকে এখন সংঘাত থেকে সরে আসার পাশাপাশি কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে হবে। তিনি বলেন, পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা মেনে নিয়ে ইরানের উত্থাপিত সাতটি শর্তের কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ করা উচিত।

এর আগে সোমবার (৯ নভেম্বর) কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে ইরান কার্যত পরাজিত। দেশটির সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

ট্রাম্প আরও বলেন, আপাতত ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি। তবে পরিস্থিতি অনুযায়ী আবারও হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন