বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শিরোনাম

সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে আলোচনা

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠান শেষে সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং আয়োজনে নেপথ্যে কাজ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এতে বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন