বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার ও আকাশপথে উসকানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলায় রাডারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন