শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিরোনাম

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির দাবি, ইরানের নিয়ম অমান্য করে প্রণালি দিয়ে চলাচলের সময় জাহাজগুলো দুর্ঘটনার শিকার হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বুধবার রাতে দুটি সুপারট্যাংকার নিষিদ্ধ সামুদ্রিক পথে চলাচল করছিল। বারবার সতর্ক করার পরও তারা নির্দেশনা অমান্য করলে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে। জাহাজ দুটিতে ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল বলে দাবি করেছে আইআরজিসি।

এ ছাড়া বৃহস্পতিবার আরও দুটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে চারটি জাহাজের নাম, মালিকানা ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন