শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিরোনাম

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যৎভিত্তিক লেনদেনের প্ল্যাটফর্ম কালশির বেতনভুক্ত উপদেষ্টার পদ ছেড়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই পক্ষের সম্মতিতেই এ দায়িত্বের অবসান হয়েছে।

ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল কালশির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে বড় অঙ্কের বিনিয়োগ বাড়ানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারিতে কালশির কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। একই বছরের আগস্ট থেকে পলিমার্কেটেরও বিনিয়োগকারী ছিলেন।

এদিকে, মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের বিনিয়োগ এবং কালশি ও পলিমার্কেটের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক তদন্তের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে দুই প্রতিষ্ঠানই তাদের আর্থিক সম্পর্কের কারণে সরকারি নীতিমালায় প্রভাব পড়ার অভিযোগ অস্বীকার করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন