শনিবার, ০২ মে ২০২৬

শিরোনাম

টেস্টি ট্রিটের খাবার খেয়ে অসুস্থ হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী

শনিবার, মে ২, ২০২৬

প্রিন্ট করুন

দিনাজপুরে নাশতা খেয়ে গার্ক চক্ষু হাসপাতালের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) সকালে মহান মে দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অসুস্থদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান মে দিবসের আলোচনাসভা অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ দেওয়া হয়। সেগুলো খেয়ে দুপুরের পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে তারা দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় ওইদিন রাতেই টেস্টি ট্রিট রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে।

পরে সেখানে কিছু খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা জানান, বিষয়টি জানার পর টেস্টি ট্রিট রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রেস্টুরেন্টে ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নমুনার রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন