বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শিরোনাম

বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

প্রিন্ট করুন
বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব বারের মোট ওজন প্রায় ১৮.৭২০ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষ। তল্লাশির সময় কার্গো হোলের ভেতরের অভ্যন্তরীণ প্যানেলের আড়ালে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কীভাবে তা কার্গো কম্পার্টমেন্টে রাখা হলো এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব বারের মোট ওজন প্রায় ১৮.৭২০ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষ।

তল্লাশির সময় কার্গো হোলের ভেতরের অভ্যন্তরীণ প্যানেলের আড়ালে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কীভাবে তা কার্গো কম্পার্টমেন্টে রাখা হলো এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন