শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিরোনাম

সরকার উন্নয়নে বৈষম্য করলে ছাড় দেওয়া হবে না: বিরোধীদলীয় নেতা

শনিবার, জুলাই ৪, ২০২৬

প্রিন্ট করুন

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার উন্নয়নে বৈষম্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বাঘের মতো গর্জন করা হবে। কিছু কিছু স্থানে আমরা দেখছি, সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছে, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও দেখেছি এমন বৈষম্য হতে। কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।

গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোণা সার্কিট হাউজে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে, কিন্তু কোনো কলকারখানা নেই। সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্প কারখানা করতে পারেন।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছ সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দশটির কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা। পরে জামায়াত আমীর রুকন সম্মেলনে যোগ দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন