দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদা ইসরাইল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, আইডিএফ সদস্যদের ওপর হামলার প্রস্তুতি ও তৎপরতায় জড়িত ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে গত এক সপ্তাহে হত্যা করা হয়েছে।
সামরিক বাহিনী আরও জানায়, একই সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ৪৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করেছে লেবানন ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ওয়াশিংটনে ইসরাইল এবং লেবানেননের দু’দিনের সংলাপ আজ শেষ হয়েছে। খুবই ফলপ্রসূ সংলাপ হয়েছে। গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিন, তার মেয়াদ আরও ৪৫ দিন বেড়েছে এই সংলাপের পর।’
গত ২৮ মার্চ ইরানে মার্কিন বাহিনী বিমান অভিযান শুরুর পর ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। টানা প্রায় দেড় মাস আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও লেবানন। আগামী রোববার সেই বিরতি শেষ হওয়ার কথা ছিল; তবে তার আগেই মেয়াদ আরও ৪৫ দিন বাড়ল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন