ইরানকে অবশ্যই পুরো বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার খবরে তিনি এ মন্তব্য করেন।
একইসঙ্গে তিনি তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানান।
তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আবারও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। সংযুক্ত আরব আমিরাতের জনগণ এবং এ অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।’
মের্ৎস ইরানকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানকে অবশ্যই অঞ্চল ও পুরো বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে।‘
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে অবরোধের অবসান ঘটাতে হবে। তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আমাদের অংশীদারদের বিরুদ্ধে আর কোনো হুমকি বা হামলা চলতে দেওয়া যাবে না।‘



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন