মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শিরোনাম

হরমুজে হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে: ইরানি কর্মকর্তা

মঙ্গলবার, মে ৫, ২০২৬

প্রিন্ট করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রনালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।

সোমবার (৪ মে) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক ব্যবস্থায় আমেরিকার যেকোনো হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।‘

ইরানি কর্মকর্তার এই সতর্কবার্তা এমন সময়ে আসলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবার থেকেই অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মার্কিন বাহিনী এসকর্ট প্রদান শুরু করবে।

এর আগে, স্থানীয় সময় রোববার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের নতুন একটি প্রকল্প শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’-এর মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালি ও তার আশপাশে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করা; অর্থাৎ হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন