শনিবার, ০৯ মে ২০২৬

শিরোনাম

দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন বৃষ্টি

শনিবার, মে ৯, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

শনিবার সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে মরদেহ পৌঁছায়।

এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

মেয়ের কফিনের পাশে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন জানান, তার মেয়ের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে গ্রামের মানুষের জন্য কাজ করা। গবেষণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও ছিল বৃষ্টির।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। বৃষ্টি ও লিমনের মৃত্যুর পর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন