সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন ছয়জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৩৭২ জনের মৃত্যু হলো।
পাশাপাশি গত এক দিনে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ জন ছাড়পত্র পেয়েছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন