মঙ্গলবার, ১২ মে ২০২৬

শিরোনাম

বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান

মঙ্গলবার, মে ১২, ২০২৬

প্রিন্ট করুন

দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আনসার আল-ফুরকানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে ওই ব্যক্তির নাম আব্দুলজলিল শাহবাখশ বলা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং ‘সন্ত্রাসী সংগঠন’র সদস্য হওয়ার অভিযোগে শাহবাখশকে দোষী সাব্যস্ত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর তা কার্যকর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন