মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিরোনাম

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন স্পিকার

মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ. আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে সরাসরি ইরানের উদ্দেশ্যে রওনা করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে. বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই আন্তর্জাতিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন.

স্পিকারের এই রাষ্ট্রীয় সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ.বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত তেহরান, কোম ও মাশহাদ শহরে একযোগে অনুষ্ঠিত হবে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদের কয়েকজন সদস্য সম্পূর্ণ নিজ উদ্যোগে এই জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে. উল্লেখ্য, বিগত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর যৌথ আকস্মিক হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি.

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আশা করছে খামেনির এই জানাজা ও দাফন অনুষ্ঠানে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি মানুষের এক বিশাল সমাগম ঘটবে. আগামী ৪ জুলাই তেহরান ও কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে. ইরানের জাতীয় বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তাঁর শেষ দাফন কার্য সম্পন্ন হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন