নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন নতুন রেস্টুরেন্ট ‘দ্য পোর্ট অব পেরি পেরি’র গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) অ্যাস্টোরিয়ার ৩১ তম স্ট্রিটে রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির মানুষজন।
পর্তুগিজ ফ্লেভারে তৈরি গ্রিলড খাবারের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে ‘দ্য পোর্ট অব পেরি পেরি’। রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ ফ্লেম-গ্রিলড চিকেন। বিশেষ মসলা ও সস দিয়ে চিকেন ম্যারিনেট করার পর গ্রিলে রান্না করে গরম ও তাজা অবস্থায় পরিবেশন করা হয়। খাবারে ব্যবহার করা হয় বিশেষ পেরি পেরি সস, যার অন্যতম উপাদান বার্ডস আই মরিচ। এ ছাড়া মেনুতে রয়েছে রাইচ, বিফ রিবস, ল্যাম্ব চপসহ বিভিন্ন পদ। রাইচের সঙ্গে কর্নসহ বিভিন্ন সাইড ডিশের ব্যবস্থাও রয়েছে।
উদ্যোক্তারা জানান, নিউইয়র্কে বাংলাদেশি, ভারতীয়সহ দক্ষিণ এশীয় রেস্টুরেন্টের সংখ্যা অনেক। তাই প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য থেকেই পর্তুগিজ খাবারের এই রেস্টুরেন্ট চেইনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে পরিবেশিত সব খাবারই হালাল। পর্তুগিজ খাবারের স্বাদকে কেন্দ্র করে তৈরি মেনুতে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের গ্রিলড খাবারের পাশাপাশি রয়েছে আরও নানা পদ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ এবং আমেরিকার বিভিন্ন কমিউনিটির অতিথিরা অংশ নেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, রেস্টুরেন্টটি সপ্তাহের সাত দিন খোলা থাককে এবং মধ্যরাত পর্যন্ত খাবার অর্ডারের সুযোগ রয়েছে। সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবার গ্রহণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অর্ডার করা যাবে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন