বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সঃ) ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ূম। দোয়া মাহফিলের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে প্রায় ৫ হাজার লোক অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এ মেজবান ২০১২ সাল থেকে করে আসছি। উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আমাদের এ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে। আয়োজন শুরুর প্রথম দিকে ৪শ-৫শ মানুষের মেজবান আয়োজন করা হলেও বর্তমানে ৫ হাজার লোকের আয়োজন করা হয়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা প্রত্যাশা করেন তারা।

অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক সামসুল আলম চৌধুরী, কো-অর্ডিনেটর মনির আহমেদ ও সদস্য সচিব সেলিম হারুন বলেন, ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও চট্টগ্রামের ঐতিহ্যকে প্রবাসে বুকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এসময় তারা দোয়া মাহফিল ও মেজবানে অংশ নিয়ে আয়োজনকে সাফল্যমন্ডিত করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন