বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

প্রিন্ট করুন

টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর অঞ্চলটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র জানান, জাপানভিত্তিক রণতরিটি এখন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের আওতাধীন এলাকায় রয়েছে। গত ১৯ আগস্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছিল জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

এদিকে, জর্জ ওয়াশিংটন চলে যাওয়ার আগে রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এ ছাড়া ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।

জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে, নাকি পথে অন্য কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে রণতরিটির মধ্যপ্রাচ্য ত্যাগকে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ এখনো অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন