শনিবার, ০৯ মে ২০২৬

শিরোনাম

মওদুদ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের দোয়া মাহফিল

শনিবার, মার্চ ২০, ২০২১

প্রিন্ট করুন
Mowdud

মওদুদ আহমেদের আত্মার মাগফেরাতের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।গত ১৯ শে মার্চ ২০২১ শুক্রবার বাংলাদেশ জ্যাকসন হাইটস এর খাবার বাড়ী চাইনীজ রেষ্টুরেন্টে,সদ্য প্রয়াত বিএনপির স্থায়ি কমিটির সদস্য নোয়াখালীর গর্বিত সন্তান বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের রূহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক। মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছিম আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

কোরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন ফোরামের সাবেক সভাপতি মাওলানা মো: ওমর ফারুক। বৈশ্বিক মহামারি উপেক্ষা করে প্রিয় নেতার দোয়া মাহফিলে যোগ দিতে ছুটে আসে বিভিন্ন এলাকা থেকে।এই সময় সবাই সদ্য প্রয়াত নেতা মওদুদ আহমেদ রূহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন ।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারর্চন বেগম খালেদা জিয়ার মুক্তি উনার সুস্বাস্থ্য কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। এ ছাড়া অসুস্থ সকল নেতাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসাস জাতীয় নির্বাহি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক নিউইর্য়ক ষ্টেট বিএনপি নেতা ছাইদুর রহমান ছাইদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, আবুল কাশেম, মোস্তাক আহমেদ আবুল কালাম, গোলাম হোসেন,ফারুক হোসেন মজুমদার,ছাইদুর খান ডিউক,মাহাবুবুর রহমান মুকুল, জামালুর রহমান চৌধুরী,নাছির উদ্দিন, বদিউল আলম,মো:বাচ্চু মিয়া,জাহাংগীর আলম জয়, একেএম আজিজুল বারী তিতাস, আমিনুল ইসলাম আমিন,শাহ আলম,নুরুন নবী চৌধুরী,নুরুল আমিন,মীর মো: জোবাইর হোসেন,পেয়ারুন নবী ভুঁইয়া,মো: ফয়সল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন