বুধবার, ১৩ মে ২০২৬

শিরোনাম

মুলায়ম সিং যাদভের ছোট ছেলের মৃত্যু

বুধবার, মে ১৩, ২০২৬

প্রিন্ট করুন

ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদভের ছোট ছেলে প্রতীক যাদভের মৃত্যু হয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় প্রতীক যাদভকে লক্ষ্ণৌয়ের সিভিল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ৩৮ বছরের যাদভের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

সিভিল হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. দেবেশ চন্দ্র পান্ডে বার্তা সংস্থা এএনআই-কে বলেছেন, তার শারীরিক অবস্থা হয়ত ভালো ছিলো না তাই এখানে (হাসপাতালে) আনা হয়েছিল। সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তাকে আনা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তার ইতোমধ্যে মৃত্যু হয়েছে।

তিনি বলেন, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাদতন্তের পরই মৃত্যুর কারণ জানা সম্ভব।

প্রতীক যাদভ উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদভের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে এবং অখিলেশ যাদভের সৎভাই। মুলায়ম সিং যাদভ ও তার দ্বিতীয় স্ত্রী দু’জনেরই ২০২২ সালে মৃত্যু হয়।

রাজনীতি থেকে অবশ্য দূরেই থাকতেন প্রতীক যাদভ। পেশায় ব্যবসায়ী যাদভের শরীরচর্চার বিষয়ে বেশ আগ্রহী ছিল। তার স্ত্রী অপর্ণা যাদভ একজন বিজেপি নেত্রী। সম্প্রতি তার দাম্পত্য জীবনে সমস্যা প্রকাশ্যে আসে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন