বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিরোনাম

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্রেটিক পার্টি

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। বেসরকারি ফলাফলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

সিনেটের মোট আসন ১০০টি। এই কক্ষের নিয়ন্ত্রণ পেতে কোনো দলের অন্তত ৫১টি আসন প্রয়োজন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে ৩৫টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এতে সিনেটে দলটির মোট আসনসংখ্যা বেড়ে ৫২টিতে দাঁড়িয়েছে। ফলে উচ্চকক্ষের নিয়ন্ত্রণ চলে গেছে ডেমোক্রেটিক পার্টির হাতে।

এদিকে আরও তিনটি আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এসব আসনের ফল চূড়ান্ত হলে দলটির আসনসংখ্যা আরও বাড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন